বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে জানান, পথ নাটকের আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অন্যান্য অবদান জাতি স্বরণ রাখবে।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার (২৩ ডিসেম্বর)হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা। তিনি প্রায় ১৫ টি নাটক লিখেছেন।
বার্তাবাজার/পি