ভুটানে আগের বার কেউ মারা না গেলেও এবার লকডাউন

আকষ্মিক করোনার আক্রমণে নাজেহাল হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ধূমপানমুক্ত দেশ ভুটান। আগের বার করোনার ঢাকা বেশ সফলভাবে মোকাবিলা করলেও এবার তারা ৭ দিনের লকডাউন দিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে দেশটিতে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তার অফিসিয়াল ফেসবুক পেইজে জানান, রাজধানী থিম্পুসহ পারো ও আরও কয়েকটি এলাকায় প্রাণঘাতী করোনা সংক্রমিত হয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকেই দেশের এক রাজ্যের সাথে আরেক রাজ্যের যোগাযোগ বন্ধ করা হলো।

জানা যায়, পরিস্থিতি অনুযায়ী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আরও কঠোর অবস্থানে যেতে পারে। আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। দেশটিতে খুব জরুরী প্রয়োজনীয় দ্রব্যাদির সেবা চালু থাকলেও আগামী ৭ দিন দৈনন্দিন পণ্য সরবরাহ করবে সরকার।

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, করোনার অবস্থা বুঝে লকডাউন বাড়ানো কিংবা কমানোর সিদ্ধান নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে দেশটিতে করোনার সংক্রমণ পাওয়া গেলেও তারা সাফল্যের সাথে ভাইরাসটিকে প্রতিরোধ করতে সমর্থ হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর