ভারত থেকে এসেছে সরকারি পর্যায়ে আমদানি করা চালের প্রথম চালান। বুধবার (২৩ ডিসেম্বর) ‘এমভি সেঁজুতি’ নামক জাহাজে ৪ হাজার ১১৩ দশমিক ৫ মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরের জিসিবি ৪ নম্বর জেটিতে এসে ভিড়েছে।
চট্টগ্রাম খাদ্য বিভাগের চাল সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের প্রধান আবু নঈম মোহাম্মদ সফিউল আলম জানান, সর্বশেষ ২০১৭ সালে সরকারিভাবে ভারত হতে চাল আমদানির পর চলতি বছরে আবার ভারত হতে চাল আমদানির প্রথম ধাপে ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে ভারত থেকে। এর মধ্যে যত চাল আমদানি হবে তার ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস হবে, বাকি ৪০ শতাংশ মংলা বন্দরে খালাস হবে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরে খালাসের পর চাল ট্রাকযোগে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম জেলার খাদ্য গুদামগুলোতে দুই থেকে আড়াই লাখ টন চাল রাখার সুযোগ রয়েছে।
বার্তাবাজার/এসজে