দেশের খ্যাতিমান নাট্যকার ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা মারা গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, অসুস্থ অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত ৮টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিল্পীসংঘের সাধারন সম্পাদক আহসান হাবীব।
বাংলা নাটককে সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখা মান্নান হীরা ১৫টির মত নাটক রচনা করেছেন। এর মাঝে আছে লাল জমিন, ময়ূর সিংহাসন, সাদা-কালো, ভাগের মানুষ ইত্যাদি। এছাড়া মান্নান হীরার নির্দেশনা ও রচনায় মূর্খ লোকের মূর্খ কথা নাটকটিও নাট্যাঙ্গনে বেশ সমাদৃত।
বার্তাবাজার/এসজে