সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলম শেখ(৫৫)। রাজশাহী জেলার বেলপুকুর থানাধীন চক জামিরা গ্রামের মৃত ইদ্রিস শেখের সন্তান।
র্যাব-১২ জানায়, আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ০১.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা বাজারস্থ ডাকবাংলোর পাশে চার রাস্তার মোড়ে নিউ আধুনিক ডেকোরেটর এর সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাহার নিকট হতে ২৫ গ্রাম হেরোইন,০১টি মোবাইল ও নগদ ১,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর