টঙ্গীর নামা বাজার বস্তিতে আগুন

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর মিলগেট নামা বাজার বস্তিতে এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, টঙ্গীর মিলগেট নামাবাজার বস্তির রোকসানার ঘর থেকে আগুন লাগে। পাশে থাকা কয়েকটি তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে রক্ষিত বর্জিত তুলা ও আসবাবপত্রে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে তিনি জানান।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি ঘর ও তিনটি গুদাম ঘর পুড়ে যায়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর