দাসিয়ারছড়ায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের সহায়তা প্রদান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র, শুকনা ও শিশু খাদ্য এবং বাসক পাতার বিক্রয়লব্ধ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দাসিয়ারছড়ার কালিরহাট বাজার বটতলায় কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো.আবদুল ওয়াহাব ভূঞা।

প্রধান অতিথির বক্তেব্যে বিভাগীয় কমিশনার মো.আবদুল ওয়াহাব ভূঞা বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকা উন্নয়নের ছোয়া পাবে। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। দাসিয়ারছড়া এমন একটি জনপদ যা দেশের অন্যান্য জনপদের মতই উন্নত হচ্ছে, পাচ্ছে উন্নয়নের ধারাবাহিক ছোঁয়া। আমরা এই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবো” এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার।

পরে দুস্থ্য পরিবারের ৩৫০ জনকে কম্বল, মাতৃদুগ্ধদানকারী হতদরিদ্র মা ও শিশু পরিবারের ১শ জনকে শুকনা খাবার ও শিশু খাদ্য এবং বাসক চারা পরিচর্যার সাথে সংশ্লিষ্ট স্বপ্ন প্রকল্পের উপকারভোগী মহিলাদের মাঝে বাসক পাতা বিক্রয়লব্ধ অর্থের চেক বিতরণ করা হয়।
এর পূর্বে তিনি উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিমতীরবর্তি শিমুলবাড়ী এলাকার নবর্নিমিত আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দফতর পরিদর্শন করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর