ভেদরগঞ্জে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের ৯ মৃত্য বার্ষিকীতে দোয়া মাহফিল

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পানিসম্পদ মন্ত্রী প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক এর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠানে রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাছির সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ,এম, সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার। আব্দুর রাজ্জাক সৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সরদার,রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মৃধা, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান নিরব খাঁন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অশ্রু হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর