ভোলা নৌ পুলিশ থানায় আগুন

ভোলা নৌ পুলিশ থানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর উপজেলায় জংশন বাজারে শর্টসার্কিট থেকে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা দাবি জাংশন ব্যবসায়ীদের।

পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জংশন বাজারে নৌ পুলিশ থানা পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পুকুরের থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

জংশন বাজারের উত্তর পাশে একটি সুতার দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর