বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ: সাইফউদ্দিনের চোখে ফেভারিট যারা

আগামী বছরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিজেদের সর্বশেষ দেখায় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় সবমিলিয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

তাই আসন্ন এই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েকবার দেখায় দেশে, আয়ারল্যান্ড ও বিশ্বকাপ সব জায়গায় ওদের আমরা হারিয়েছি। ঘরের মাটিতে আমরা বাড়তি সুবিধা পাব।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা হলো এ মাঠে আমরা প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলেছি। তাই বাড়তি সুবিধা পাব। আমরা আশাবাদী আমরা ফেভারিট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর