শাহরুখের ‘ডন ২’ সিনেমার দৃশ্যে ওয়ার্নার

ইনজুরির কারণে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে চলাকালীন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলেননি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও মিস করবেন তিনি। তৃতীয় টেস্টে ফেরার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।

মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছেন তিনি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরণের মজার ভিডিও বানিয়ে ব্যাপক আলোচিত ওয়ার্নার। এবার বলিউডের বাদশা শাহরুখ খানের ‘ডন ২’ ছবির একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার।

রিফেস অ্যাপের মাধ্যমে শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভক্তদের ছবির নাম বলার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওয়ার্নার। যদিও শাহরুখ ভক্তরা খুব সহজেই সিনেমার নাম বলে দেয়।

সিনেমার সেই ভিডিওটিতে একটি মারপিটের দৃশ্য দেখা যাচ্ছে। ওয়ার্নার ক্যাপশনে লিখেন, এই হিংস্রতার জন্য আমি দুঃখিত। তবে আমার মনে হয় না এটা আপনারা পারবেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর