প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলাকালে সারা বিশ্বেই ঘরবন্দি মানুষদের মাঝে ধর্মীয় কাজ করার আগ্রহ বেড়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে যেন একটু বেশিই বেড়েছে। শহরটিতে করোনাকালে ৩ হাজারেরও বেশী মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে।
দুবাইয়ের গণমাধ্যম খালিজ টাইমস তাদের এক খবরে বলে, এই মহামারিকালে দুবাইয়ে ৩ হাজার ১৮৪ জন অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। তারা সবাই শহরের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারালের সাথে সংযুক্ত থেকে ইসলাম গ্রহণ করেন।
করোনা পরিস্থিতিতে অনলাইনে এসব মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন।
এ বিষয়ে সংস্থাটির পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, ইসলাম সম্পর্কে সংস্থাটি সব সময় মানুষের মাঝে শান্তির বার্তা ছড়ানো অব্যহত রাখবে। শহরে বসবাস করে আসা অন্য ধর্মের মানুষদের কাছেও ছড়িয়ে দেওয়া হবে ইসলামের বাণী।
বার্তাবাজার/এসজে