ডিমলা সমাজসেবা ও রক্তবন্ধু যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

নীলফামারীর ডিমলায় ডিমলা সমাজসেবা ও রক্তবন্ধু যুব সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার (২৩ ডিসেম্বর) ডিমলা সমাজসেবা ও রক্তবন্ধু যুব সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের রেস্ ডায়াগণষ্টিক সেন্টারে আলোচনা সভার আযোজন করা হয়।

আলোচনা সভায় ডিমলা সমাজসেবা ও রক্তবন্ধু যুব সংগঠনের পরিচালক ও টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনও জয়শ্রী রানী রায়।

বক্তব্য রাখেন, ওসি সিরাজুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির সরকার কানন, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান সোহাগ, রিপোটার্স ইউনিটির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর রেজা ও মেডিকেল মোড় দোকান মালিক সমিতির সভাপতি আলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ সিদ্দিকুর রহমান (ডিএইচ,এম,এস)।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর