টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত অবস্থানে সাকিব

আইসিসি প্রদত্ত এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন সাকিব। ২৬৮ রেটিং নিয়ে দুইয়ে আছেন তিনি। ২৯৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

তিনে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তার রেটিং পয়েন্ট ২২০। স্কটল্যান্ডের রিচি বেরিংটন ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছেন। তালিকায় পঞ্চমস্থানে আছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট ১৯০।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর