বাজেট পাস নিয়ে রাজনৈতিক দ্বন্ধ চরমে পৌছার পর অবশেষে ভেঙেই দেয়া হয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সংসদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সংসদ ভাঙার পর দেশটির জাতীয় নির্বাচনের ব্যাপারে এখন চিন্তিত সংশ্লিষ্টরা।
সম্ভাবনা দেখা দিয়েছে আগামী ২৩ মার্চের মধ্যে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। আর যদি এই সময়ে আবার নির্বাচন হয় তাহলে এটি হবে তাদের দেশে ২ বছরের মধ্যে ৪র্থ বারের মত জাতীয় নির্বাচন। দেশটির সংসদ নেসেটে বাজেট অধিবেশনে উত্থাপিত একটি বিল প্রত্যাখ্যান হওয়ার পর এই ভাঙণের সূত্রপাত।
এর পূর্বে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে রাজনৈতিক জোট গড়েও প্রতিদ্বন্ধী বনে যাওয়া বেনি গান্তজ তার দিকে দুর্নীতি ও স্বার্থপরতার তীর ছুঁড়েন।
আগামী মার্চের শেষ সপ্তাহ নাগাদ যদি ইসরায়েলের নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এটি হবে চরম সংকটময় মূহুর্তের নির্বাচন। একদিকে নতুন করোনার তোড়জোড় অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সব মিলিয়ে বেশ অসুবিধায় পড়ে গেলে বেঞ্জামিন নেতানিয়াহু।
সূত্র: পার্সটুডে।
বার্তাবাজার/এসজে