বড় জয়ে ওয়ালটন ফেডারেশন কাপ শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে তারা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুইদল।
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও হার মানতে হয় উত্তর বারিধারাকে। দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারার মিশরীয় ডিফেন্ডার মাহমুদ সাইদের আত্মঘাতি গোলে এগিয়ে যায় সাইফ।
এরপর ম্যাচের ৬৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৬৯ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণ চালায় সাইফ। গোলরক্ষকের পাশ দিয়ে দৌড়ে গিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করে ব্যবধান ৩-০ করেন ফয়সাল আহমেদ ফাহিম।
বার্তাবাজার/এস.জি