মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মা ও ছেলের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের অদুরে ইকরা ইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের শিপুর স্ত্রী জেসমিন ও তার তিন বছরের শিশুপুত্র ইমাম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জেসমিন তার পুত্র ইমামকে সাথে নিয়ে তার ভাই সহ মহাম্মদ পুর থেকে ভরাট গ্রামে মায়ের বাসায় যাচ্ছিল।
তারা উভয়েই বামন্দী বাজারের অদুরে ইকরা স্কুলের সামনে পৌঁছালে একটি ব্যাটারি চালিত অটোকে ওভারটেক করার সময় অসাবধান বসত অটোর সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে।
এ সময় পিছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক জেসমিন ও তার শিশুপুত্র ইমামের মাথার উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই নিহত হয় তারা। জেসমিন গাংনী উপজেলার ভরাট গ্রামের খবির উদ্দিনের মেয়ে। সৌভাগ্যবশত জেসমিনের ভাই মাসুদ প্রাণে বেঁচে যাই। ঘটনার পরপরই বামন্দি ক্যাম্প পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি হেফাজতে নেই।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলু রহমান বার্তা বাজার কে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এ.আর