সেন্টমার্ন্টিনের অদূরে বঙ্গোপসাগর হতে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা বড়িসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বুধবার ভোর রাতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ উপকূল হতে ইয়াবার চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশনের লে. কমান্ডার লেঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি জানান, সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে কোস্টগার্ড টহল কালিন সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশ অভিমুখে আসা সন্দেহ জনক একটি ট্রলারকে ধাওয়া করে কোশট গার্ড। এসময় ট্রলারটি সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়া দ্বীপ এলাকায় ভিড়িয়ে লোকজন দ্রুত সটকে পড়ে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ট্রলারটি তল্লাশী করে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ট্রলারটি জব্দ করা হয়।
এই ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য জব্দকৃত ট্রলার ও ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর