ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করেছে- ময়মনসিংহ থান্ডার, ময়মনসিংহ ঈগলস, ময়মনসিংহ রাইডার্স এবং ময়মনসিংহ সিক্সার্স।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রথম সেমিতে মুখোমুখি হবে ময়মনসিংহ থান্ডার ও ময়মনসিংহ ঈগলস। সকাল পৌনে ১০টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় সেমিতে লড়বে ময়মনসিংহ রাইডার্স ও ময়মনসিংহ সিক্সার্স। দুপুর ১টা ২৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
আজকের প্রথম ম্যাচে সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় থান্ডার। প্রথমে ব্যাট করতে নেমে ৯৫ রানেই অলআউট হয়ে যায় সিক্সার্স। ৫ উইকেট শিকার করেছেন শুভাগত হোম।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় থান্ডার। গ্রুপ রানার্স আপ হয়ে সেমি নিশ্চিত করেছে সিক্সার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারিয়েছে রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৬৪ রানেই গুটিয়ে যায় ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় পায় রাইডার্স। সাব্বির রহমান সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন। গ্রুপ সেরা হয়ে রাইডার্স ও রানার্স আপ হয়ে ঈগলস সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বার্তাবাজার/এস.জি