কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি রাজৈর ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
আজ বুধবার সকালে উপজেলা চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ভাষ্কর্য না থাকলে ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম কি শিখবে ও জানবে। যারা জাতির জনকের ভাষ্কর্য ভাংচুর করেছে তারা দেশের শত্রু। এসব রাজাকার ও দেশদ্রোহীদের খুজে বের করে কঠোর শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ হোসেন খানের সভাপতিত্বে ও নিত্যানন্দ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এমএ জলিল, আহসানুল ইসলাম মিনা, মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, বিকাশ চন্দ্র বিশ্বাস, উম্মে রুম্মান, ডলি মৃধা, প্রনব মজুমদার, আঃ মান্নান, সত্যজিৎ রায়, বিকাশ মৈত্র ও ফিরোজ মিয়া প্রমুখ।
বার্তাবাজার/এ.আর