ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে সেইফার্ট-সাউদি, ১৫২ ধাপ এগিয়েছেন রিজওয়ান

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। ১৭৬ রান করে সিরিজ সেরা হয়েছেন তিনি। হ্যামিল্টনে ৬৩ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

এমন পারফরম্যান্সের জন্য এবার পুরস্কৃত হয়েছেন তিনি। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৬৮৫ রেটিং নিয়ে ২৪ ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠে এসেছেন তিনি।

৩ ম্যাচে ১৪০ রান করে ১৪ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। শেষ ম্যাচে ৫৯ বলে ৮৯ রানের ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান সিরিজে ১২৮ রান করে ১৫২ ধাপ এগিয়ে ১৫৮ নম্বরে উঠে এসেছেন।

সিরিজে ৬ উইকেট শিকার করা কিউই পেসার টিম সাউদি ক্যারিয়ার সেরা ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৭ম স্থানে উঠে এসেছেন। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর