কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।
আজ বুধবার (২৩ ডিসেম্বর ) দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একে.এম লুৎফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইথুন ফার্মেসির মালিক মুশিকুল আলমকে ৫ হাজার, মাইশা মেডিসিন কর্নার এর মালিক তরিকুল ইসলাম তপুকে ৫ হাজার, শেফা মেডিসিন এর মালিক তপুকে ৪ হাজার ও র্তুয্য ফার্মেসির মালিক তোফায়েল আহামেদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পাকুন্দিয়া সহকারী কমিশনার (ভূমি) একে.এম লুৎফুর রহমান বার্তা বাজারকে জানান, বাজারের ৪ ফার্মেসীকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া সময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ৪ (২) ধারায় ১ জনকে ২ শত টাকা এবং মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬ ধারায় ৭ জনকে ১ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর