বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৯জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৪জনের মধ্যে সদরের ১২ এবং বাকি একজন শাজাহানপুরের।
বুধবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২২ ডিসেম্বর জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনায় ১২জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৪টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৪৭৪জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৬০৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৪৫জন।
বার্তাবাজার/এ.আর