বার্সাতেই সুখে আছেন মেসি

গত মৌসুমে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কম নাটক হয়নি। বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত আইনের মারপ্যাঁচে তাকে আটকে দেয় বার্সা কর্তৃপক্ষ।

সামনের মৌসুমেই বার্সা ছাড়তে কোনো সমস্যা থাকবে না মেসির। চাইলেই বার্সা ছাড়তে পারবেন তিনি। তবে এখন বার্সেলোনা ছাড়তে চান না মেসি। এ ছাড়া ব্যাপারে কিছুদিন আগেই মেসি বলেছিলেন, মৌসুমের শুরুতে আমার বাজে সময় গিয়েছিল। কিন্তু এখন আমি ভালো আছি।

গতকাল রাতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নির্দিষ্ট এক ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ডটি ভেঙে দেন মেসি। মেসির এমন পারফরম্যান্সে আশার আলো দেখছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। মেসি বার্সাতে সুখে আছেন বলে জানিয়ে দিলেন তিনি।

তিনি বলেন, এটি আমি অনেকবার বলেছি। আমি এখানে লিওকে সুখী দেখছি। সে তার সৃজনশীলনতার কারণে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার আশেপাশে যখন ভালো খেলোয়াড় থাকে তখন তা দেখতে পাবেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর