বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক

বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের সাথে আলাপকালে, বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি উন্নতমানের অস্ত্র বিক্রয় করার আগ্রহ প্রকাশ করেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লুর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি।

বৈঠক শেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা তুরস্কের সাথে বাণিজ্য চুক্তি, করোনা ভ্যাকসিন, বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। এতে আমাদের দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে। সেই সাথে আমরা তুরস্কের সাথে কাজ করতে প্রস্তুত আছি বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর