ফরিদপুরে শীতার্তদের মাঝে লেপ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় অসহায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ করেছে ‘ফিউচার ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার অসহায় ২শত নারী পুরুষের মাঝে লেপ বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন নগরকান্দা উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার ভূমি আহসান মাহমুদ রাসেল, থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা, ফিউচার ফাউন্ডশেনের উপদেষ্টা আবু বকর মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির এবং ফিউচার ফাউন্ডেশনের অন্যতম দাতা সদস্য গোলাম মাওলা ও সংগঠনের পরিচালক মাহফুজুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর