অস্ট্রেলিয়ান তারকার আশা, ভারত দারুণভাবে ঘুরে দাঁড়াবে

অ্যাডিলেড টেস্টে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। অস্ট্রেলিয়ান বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে যায় তারা। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট।

লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন ভারতের জন্য। তবে ভারত দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লায়ন।

তিনি বলেন, সেদিন ভারতের জন্য কোনোকিছুই সঠিক ছিল না এবং সবকিছু আমাদের পক্ষেই কাজ করেছে। আমি আশা করছি, ভারত দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং সেদিনের কোনোকিছুই মাথায় রাখবে না।

তিনি আরও বলেন, ক্রিকেটে আগে কি হয়েছে সেটা আপনি দেখতে পারবেন না। আমরা এটা আশা করতে পারি না যে, আমরা ভারতকে আবারও ৫০ রানে আউট করে দিব।

উল্লেখ্য, বক্সিং ডে টেস্টে অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ শামিকে ছাড়াই খেলতে হবে ভারতের। পিতৃত্বকালীন ছুটিতে ভারতে চলে গেছেন কোহলি। অন্যদিকে ইনজুরিতে রয়েছেন শামি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর