করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সংক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভা

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা, করোনা ভাইরাস সংক্রমণ যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রশাসনের বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ভ্যাকসিন প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি মানুষের দৌরগোড়ায় ভ্যাকসিন পৌঁছে দেয়ার বিষয়ে আলোকপাত করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর