যুক্তরাজ্য থেকে ফিরলে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিন

যুক্তরাজ্য থেকে যে সকল যাত্রী করোনা ভাইরাসের নেগিটিভ সনদ ছাড়া আসবে তাদের সকলকেই বাধ্যতামূলকভাবে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপরে তাদের হোম কোয়ারেন্টিন থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাস যেন দেশে ছড়াতে না পারে সেদিকে খেয়াল রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকার আশকোনার কোয়ারেন্টিন সেন্টারে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

নতুন ধরনের এই ভাইরাসটি গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয়। ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় জুড়েও ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এমনকি নতুন ধরনের এই ভাইরাস অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও পৌঁছে গেছে। এই অবস্থায় ইউরোপীয় ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ ও প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সেই সাথে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করেছে দেশগুলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর