নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এবার কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে তারা।
সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। ইনজুরির কারণে আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন অধিনায়ক বাবর আজম ও ওপেনার ইমাম উল হক। এবার ইনজুরির কারণে ছিটকে গেলেন লেগস্পিনার শাদাব খান।
শাদাব খানের পরিবর্তে প্রথম টেস্টের স্কোয়াডে এসেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার জাফর গোহার। আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (প্রথম টেস্টের অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান, ইয়াসির শাহ এবং জাফর গোহার। (বাবর আজম, ইমাম উল হক এবং শাদাব খান দ্বিতীয় টেস্টে যোগ হবেন।)
বার্তাবাজার/এস.জি