করোনায় মৃত্যু বেড়ে প্রায় দ্বিগুণ

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে মৃত্যু বেড়েছে প্রায় দুই গুণ। একদিনে মৃত্যু সংখ্য দাড়িয়েছে ৩০ জনে।

সর্বশেষ তথ্য অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৬৭ জনের দেহে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর