জয়পুরহাটের পাঁচবিবিতে পরিবহনে চাঁদাবাজির সময় মিশুক (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে চাঁদাবাজি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মিশুক হলেন ওই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফারুকুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে পশুর হাটে গরু নিয়ে আসা মিনিট্রাক ও ভটভটি থেকে বিভিন্ন রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছিল। এমন তথ্যের ভিক্তিতে মিশুক পুলিশ অভিযান চালিয়ে মিশুককে গ্রেফতার করে, তার সহযোগিরা পালিয়ে যায়। তার নামে একাধিক মামলা আছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন থেকে মিশুক ও তার সহযোগিরা বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা তুলে আসছিল।
বার্তাবাজার/এ.আর