অনেকটা নাটকীয়ভাবেই চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়েন মাশরাফি বিন মর্তুজা। তবে আরও কয়েক বছর ক্রিকেট খেলে যেতে চান তিনি।
অধিনায়ক না হওয়ায় মাশরাফির জাতীয় দলে জায়গা পাওয়া নির্ভর করছে তার ফিটনেস, পারফর্মের উপর। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট শিকার করেন মাশরাফি।
তবে আপাতত তরুণদের নিয়ে কাজ করতে চায় নির্বাচকরা। টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে ওয়ানডে বিবেচনা করতে চায় না তারা। মাশরাফির যদি পারফরম্যান্স ও যোগ্যতা থাকে তাহলে সে দলে জায়গা পাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, মাশরাফি কি ছিল, এমপি হয়েছে, এসব বিষয় না। সে যেহেতু এখনো ক্রিকেট খেলছে, তার পারফরম্যান্স এবং যোগ্যতা যদি থাকে তাহলে সে অবশ্যই দলে জায়গা পাবে। ওর যদি পারফর্ম থাকবে তাহলে সে আবার খেলবে।
তিনি আরও বলেন, তাকে নির্বাচন করবে কিনা সে দায়িত্ব নির্বাচকদের। তাকে কোন ফরম্যাটে করবে, কোন ফরম্যাটে করবে না। আর সে কবে অবসরে যাবে সেটা সেই ঠিক করবে এটা নিয়ে আমাদের বলার কিছু নেই।
বার্তাবাজার/এস. জি