ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি। এতদিন নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক ছিলেন পেলে। এবার এই রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি।
২০১৯ সালের শেষে নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে ২৬ গোলের প্রয়োজন ছিল মেসির। এ বছর এক ম্যাচ হাতে রেখেই মেসি ভেঙে দিয়েছেন পেলের করা ৬৪৩ গোলের রেকর্ড।
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন পেলে। পেলের চেয়ে দুই মৌসুম কম খেলে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৬৪৪ গোল করেছেন মেসি।
এ রেকর্ডটি নিজের করে নেয়ার পর এক আবেগঘন বার্তায় মেসি লিখেন, যখন ফুটবল শুরু করেছিলাম তখন ভাবিনি কোনো রেকর্ড ভাঙব। বিশেষ করে পেলের রেকর্ডটা তো নয়ই। আমি চলার পথে যাদের পেয়েছি যেমন আমার পরিবার, বন্ধু, সতীর্থ ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদই দিতে পারি।
বার্তাবাজার/এস. জি