আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কা সফর নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তবে এই সিরিজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। যুক্তরাজ্যে ফের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে অধিকাংশ দেশই যুক্তরাজ্যের ফ্লাইট বাতিল করেছে।
ফ্লাইট বাতিলের তালিকায় আছে শ্রীলঙ্কাও। যার ফলে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
তবে শেষ পর্যন্ত এই সিরিজ মাঠে গড়াবে কিনা এ নিয়ে খুব দ্রুতই আলোচনায় বসবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
বার্তাবাজার/এস. জি