পঞ্চগড় সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

পঞ্চগড় সুগার মিলে চলতি মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মিলটির শ্রমিক কর্মচারী ও আখচাষীরা।

বুধবার দুপুরে সুগার মিল চত্বরে জড়ো হয় কয়েকশ শ্রমিক কর্মচারী ও আখচাষী। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সুগার মিল চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ সময় বক্তারা আখ মাড়াই চালুসহ ৫ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান। এছাড়া মিল বন্ধ না করে সুগার মিলগুলোকে বহুমুখী করার আহ্বান জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর