ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা সাত পাকে বাঁধা পড়েছেন। গতকাল মঙ্গলবার গুরুগ্রামে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের বিয়ের সুখবর জানান চাহাল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরেন চাহাল। দেশে ফিরেই কোরিওগ্রাফার ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল ও ধনশ্রীর মাঝে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক ছিল।
ধনশ্রী জানিয়েছিলেন, আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলে ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে চাহাল আমার সাথে যোগাযোগ করে। লকডাউনে সে নতুন কিছু শিখবে বলে জানায়। এর মধ্যে নাচও ছিল। এরপর সে আমার কাছে ক্লাস করে। এভাবেই আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেন, কোনো একদিন শুরু হওয়া দু’জনের সম্পর্ক এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।
বার্তাবাজার/এস. জি