সরিষাবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি খাদে: চালকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কবির হোসেন (৫০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

নিহত সিএনজি চালক কবির পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মৃত আতাহারের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার ভোরে কবির সিএনজি নিয়ে বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববর্তী পদ্দপুর গ্রাম থেকে তিনজন যাত্রী নিয়ে টাঙ্গাইলের ভূয়াপুর যাচ্ছিলো। এসময় পদ্দপুর মোড় এলাকায় পৌছলে তীব্র কুয়াশার কারনে সামনে কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর