স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি। তিনি এও বলেন আমাদের অক্সিজেন সরবরাহে কোন ঘাটতি নেই। কিন্তু আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় আমরা ভারত থেকে অক্সিজেন আমদানি করে যাচ্ছি।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল দশ টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জাহিদ মালেক বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে বুঝা যায় করোনা নিয়ন্ত্রণে আছে। করোনা আক্রান্ত রোগীর জন্য পর্যাপ্ত পরিমাণ বেডের ব্যবস্থা রয়েছে। যদি প্রয়োজন হয় আমরা বেড সংখ্যা বাড়াতে পারেবো। সেই সাথে দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে দাবি করে বলেন, পোশাক শিল্প চালু রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা সুন্দর রয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ এবং অনুষ্ঠানটি পরিচালোনা করেন,স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
বার্তাবাজার/ই.এইচ.এম