ফরিদপুরে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাইদুল ইসলাম, লাবণ্য রহমান, শাকিল প্রামানিক, সোহানুর রহমান, মেজবাহ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার সুযোগ প্রদানে সরকারের কাছে দাবি জানান। তারা একই সাথে আগের মত পরীক্ষা ব্যবস্থা প্রচলন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বার্তাবাজার/এ.আর