আ’লীগ কার্যালয় পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

তিনি বুধবার (২৩ ডিসেম্বর) সকাল এগারো টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পৌছান।

এসময় তাকে স্বাগত জানায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবর্গের সাথে দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ভারতের নব নিযুক্ত এই হাইকমিশনার বাংলাদেশে আসার পর আওয়ামী লীগ নেতাদের সাথে এটাই তার প্রথম বৈঠক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। পরে তিনি দুপুর সাড়ে ১২ টায় বেরিয়ে আসেন।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর