অ্যান্টার্কটিকাতে প্রথমবারের মতো করোনা শনাক্ত

মহামারি করোনা থেকে শেষ বক্ষা পেলো না বরফে ডাকা মহাদেশ অ্যান্টার্কটিকা। গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয় এর পর থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

এই ভাইরাসের অস্তিত্ব সারা বিশ্বে পাওয়া গেলেও প্রথম বারের মতো আর্বিভাব হলো বরফে ডাকা মহাদেশ অ্যান্টার্কটিকায়। চলতি সপ্তাহে ২ ব্যক্তি অসুস্থ হওয়ার পর করোনা টেস্ট করালে ধরা পড়ে ভাইরাসটি।

রিসার্চ কতৃপক্ষ জানায়, চিলির যে সব রিসার্চ স্টেশন অ্যান্টার্কটিকায় অবস্থিত সেখানে কর্মরত প্রায় ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে ২৬ জন রয়েছে চিলির সেনা সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে তাদের।

চিলির এক সেনা সদস্য বলেন, চিলির ২টি গবেষণা কেন্দ্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য চিলিতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো জানান, অ্যান্টার্কটিকায় চিলির ১৩টি গবেষণা কেন্দ্র রয়েছে। করোনা আর্বিভাব হওয়ার কারণে এখন সবগুলোই বন্ধ রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর