প্রধানমন্ত্রীর নির্দেশে কোভিড-১৯ মহামারির জন্য স্থগিত করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন।
কোভিড-১৯ মহামারির জন্য নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত না হলেও মন্ত্রিপরিষদ বিভাগ নতুন করে আগামী বছরের (২০২১) জানুয়ারি ৫-৭ তারিখ তিন দিন ব্যাপি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলো।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম জানান, অনিবার্য কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সুবিধাজনক সময়ে নতুন করে এই সম্মেলন কবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলনের উদ্বোধন করেন। এ বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়ালি ৩দিন ব্যাপী অনুষ্ঠেয় জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনের কথা ছিলো।
প্রতিবছর এই সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে সরাসরি কথা বলার সুযোগ পান ডিসিরা। সকল জেলার সমস্যা, প্রস্তাবনা ও উন্নয়নের কথা লিখিতভাবে পেশ করেন মন্ত্রিপরিষদ বিভাগে ।
বার্তাবাজার/এ.আর