২য় ধাপের পৌরসভা নির্বাচনে ৬১টি পৌরসভার মধ্যে ১৪৭টি মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। বাতিলকৃত মনোনয়নের মধ্যে মেয়র পদে ৩১ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ৯১ জন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রার্থীতা যাচাই-বাছাই শেষে মোট ১৪৭টি মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের উপসচিব এবং পৌরসভা সাধারণ নির্বাচনের-২০২০ এর সমন্বয়ক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২য় ধাপের নির্বাচন। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
বার্তাবাজার/ই.এইচ.এম