আজ জরুরী সংবাদ সম্মেলনে বসছেন হেফাজত

আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে মাওলানা মামুনুল হক সহ বর্তমান হেফাজত ইসলামের কমিটির বেশ কয়েক জনের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং গৃহীত মামলার বিষয়ে জরুরী এক প্রেস বিজ্ঞপ্তি ডেকেছে আজ।

বুধবার (২৩ ডিসেম্বর) হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে এ প্রেস বিজ্ঞপ্তির আয়োজন করা হয়েছে। যা আজ বেলা সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে হেফাজত ইসলামের বর্তমান প্রচার সম্পাদক
মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

প্রচার সম্পাদক জানান, বর্তমান কমিটির শীর্ষ সকল নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক দাবি করে চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করবেন।

প্রসঙ্গত,গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মামলাটি করেন। মামলার বাদী হন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর