করোনা: স্থগিত করা হলো ডিসি সম্মেলন

করোনা সংক্রমণ প্রতিরোধে স্থগিত করা হয়েছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সরকারের এই সিদ্ধান্তে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও ডিসিরা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। আগামী জানুয়ারির ৫, ৬ ও ৭ তারিখ এই সম্মেলন হওয়ার কথা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলন স্থগিতের এই নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে সম্মেলনের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জানানো হবে। বুধবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে।

প্রতি বছরের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আয়োজন করা হয় ডিসি সম্মেলনের। কিন্তু এই বছর মহামারি করোনার কারণে পূর্ব নির্ধারিত সময়ে এই আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছরের শেষদিকে করার পরিকল্পনা করা হলেও করোনায় দ্বিতীয় ঢেউয়ের কারণে ডিসেম্বরেও হয়নি। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার আগ্রহে জানুয়ারির ৫, ৬ ও ৭ তারিখে আয়োজন করা হয় সম্মেলনের।

কিন্তু প্রধানমন্ত্রীর সম্মতিতে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতির কাজ প্রায় সম্পন্নের দিকে হলেও সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশই স্থগিত করা হয়েছে সম্মেলনটির।

প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করার কার্যক্রম পরিচালিত হলেও মন্ত্রিপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তাই এই সিদ্ধান্তে খুশি ছিলো না। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসি সম্মেলন স্থগিত করা হল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর