মধ্যপ্রাচ্যের রাজধানী বলে খ্যাত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিনামূল্যে করোনার টিকা দেওয়া শুরুর ঘোষনা করা হয়েছে। আধুনিক এই নগরটির সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে দুবাইয়ে করোনার টিকাদান কর্মসূচী শুরু হবে।
জানা যায়, এই ক্যাম্পেইনে ফাইজার বায়েন্টেকের উৎপাদিত টিকা ব্যবহার করা হবে। বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে বলেও খালিজ টাইমের এক খবরে বলা হয়।
উল্লেখ্য, করোনার মাহামারী শুরু হওয়ার এক বছর পর বিশ্বে অনেক দেশেই শুরু হয়েছে ভয়ঙ্কর সংক্রামক এই ভাইরাসের টিকাদান কর্মসূচী। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি এশিয়াতেও শুরু হয়েছে এর কার্যক্রম। তবে নতুন করে ইউরোপের বিভিন্ন দেশে ভাইরাসটি আবারও ছড়িয়ে পড়ায় শঙ্কায় পড়েছে গোটা বিশ্ব।
বার্তাবাজার/এসজে