নির্মাণাধীন মাদ্রাসায় বন বিভাগের ভাঙচুর, গুলিতে আহত ৪ নারী

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি নির্মাণাধীন মাদ্রাসা ভেঙে দিয়েছে বন বিভাগ। এ সময় বিভাগের লোকজনের গুলিতে ৪ নারী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় এলাকায় অবস্থিত ক্বারী ছবিল দাখিল মাদ্রাসায় এই ঘটেছে।

জানা যায়, ধলাইরপাড় এলাকায় ১ একর ৬০ শতাংশ জমির মালিকানা দাবিতে দীর্ঘদিন ধরে বন বিভাগের সাথে মামলা চলে আসছিল ওই এলাকার আব্দুল খালিকের।

আব্দুল খালিক দাবি করেন, তিনি আদালতের রায় পেয়েই ওই মাদ্রাসার নামে কিছু জমি রেজিস্ট্রি করে দেন। দানকৃত জমিতেই চলছিল মাদ্রাসার নির্মাণ কাজ। মঙ্গলবার দুপুরে বন বিভাগের লোকজন পুলিশ নিয়ে আকষ্মিক অভিযান চালায় সেখানে। এসময় ফাঁকা গুলি করে তারা মাদ্রাসায় ভাঙচুরও চালায়।

গুলিতে হাসনা বেগম (৩৫), নেবারুন বেগম (৩২), হাসনা বেগম (৩৫) ও মায়ারুন বেগম (৪৫) নামের চার নারী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে গুলি বা হামলার বিষয়টি অস্বীকার করে লাউয়াছড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, এ জমির প্রকৃত মালিক বন বিভাগ হওয়ায় আদালতের রায়ও বন বিভাগের পক্ষে। মঙ্গলবার ওই জমি উদ্ধারে গেলে নারী পুরুষের বাঁধার কারণে আমরা ব্যর্থ হই।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, এই জমি নিয়ে বনবিভাগ ও দখলদারদের মামলা চলছিল। বন বিভাগ জমির প্রকৃত মালিক দাবি করে দখলদার উচ্ছেদের উদ্যোগ নিলে পুলিশ সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পালন করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর