তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে রুয়েট, কুয়েট ও চুয়েট। তবে এই তালিকায় বুয়েট থাকবে কিনা তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা জানান, বুয়েটসহ চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম-অংশীদারিত্বের ভিত্তিতে পরীক্ষা নিতে চায় তারা।

জানা যায়, মঙ্গলবার রাজধানীতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কুয়েট, চুয়েট ও রুয়েটে এই বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মত সিদ্ধান্ত হয়েছে। এই পরীক্ষায় কে সভাপতি হবেন এবং পরীক্ষার মানবণ্টন সম্পর্কে করণীয় বিষয়ে নীতিমালা তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরীক্ষার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন হবে। কমিটিতে ইউজিসির প্রতিনিধিও থাকবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা কেন্দ্র দেওয়ার পাশাপাশি আগের মত লিখিত নিয়মেই পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম শেখ জানান, একক নেতৃত্ব এবং একক কর্তৃত্ব পালনে আগ্রহী বুয়েট। তারা জানিয়ে দিয়েছেন তাদের ক্যাম্পাসে পরীক্ষার আয়োজন করা হবে। আজকের সভায় সর্বসম্মতিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি নীতিমালা তৈরী করা হয়েছে। এখন তিন বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে আছে। বুয়েট আসলে সংখ্যাটি বেড়ে চার হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর