ভাসানচরে পাওয়া সুবিধায় সন্তুষ্ট রোহিঙ্গারা

নোয়াখালীর ভাসানচরে নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সেখানে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকরা। তাদের কয়েকজন প্রতিনিধি এই কথা জানিয়েছেন। কক্সবাজারের চেয়ে ভাসানচর ভাল বলেও তারা জানায়।

মঙ্গলবার এসবি পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর শহিদুল ইসলাম ও এপিবিএন’র অতিরিক্ত ডিআইজি মোশাররফ হোসেন ভাসানচরে স্থাপিত নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তখন সেখানে বসবাসরত রোহিঙ্গারা তাদের কাছে এসব কথা বলেন।

এই দুই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ভাসানপচরের রোহিঙ্গা প্রতিনিধি, আরআরআরসি প্রতিনিধি ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় সভা করেন। তখন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

নোয়াখালী জেলা পুলিশের এসপি মো. আলমগীর হোসেন ভাসানচরের আইন শৃঙ্খলা বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন। এরপর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন, এপিবিএন-২ এর সিইও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং এপিবিএন-৯ এর সিইও পুলিশ সুপার মাহবুবুর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর